সাদুল্লাপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নি*হত, আহত ৫
- আপডেট সময় : ১০:২৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা (সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ) প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গাইবান্ধা–সাদুল্লাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—অটোরিকশা চালক আলামিন (৩৫) এবং গাইবান্ধা পূর্বপাড়ার বাসিন্দা নারায়ণ চন্দ্রের ছেলে গৌতম (৬৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদুল্লাপুরমুখী একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। এতে অটোরিকশায় থাকা আরও কয়েকজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।










