ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নি’হত ২, আহত ২।

  • আপডেট সময় : ০৩:৫২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ১৮২ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নি'হত ২, আহত ২।

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে দ্রুতগতিতে আসা অপর একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিতলা এলাকায় রংপুর–ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি চাঁদ মিয়া (৫৫), গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের গুনতলা গ্রামের বাসিন্দা। অপর নিহত ব্যক্তি ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের নির্মাণকাজে নিয়োজিত একটি পাথর ও বালুবাহী ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতিতে আসা শীতের কাপড় বোঝাই আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটির সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের ওপর থাকা একজনসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হন এবং আরও দুইজন গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহত দুইজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে, অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নি’হত ২, আহত ২।

আপডেট সময় : ০৩:৫২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬