ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ইউপি সদস্যসহ ২ জন

  • আপডেট সময় : ০৫:০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / ৩৯৬ বার পড়া হয়েছে

গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ইউপি সদস্যসহ ২ জন

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ছাইগাড়ী গ্রামে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ দুই চোর।

২৭ নভেম্বর বৃহস্পতিবার দিনাগত রাত সাড়ে ১২ টার দিকে ধাপেরহাট ইউনিয়নের ছাইগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

শীতের কুয়াশায় ঢেকে থাকা রাতের নীরবতা ভেদ করে গ্রামের ছাইগাড়ী এলাকায় কয়েকজন চোর নিঃশব্দে প্রবেশ করে একটি গোয়ালঘরে গরু চুরির চেষ্টা করে। গৃহস্থের বাড়ির কুকুরের ঘেউ-ঘেউ আওয়াজে ঘুম ভেঙে যায় বাড়ির লোকজনের। মুহূর্তেই গ্রামবাসী টর্চ ও লাঠিসোঁটা হাতে বাইরে বেরিয়ে এসে সন্দেহজনক নড়াচড়া দেখে চোরদের ধাওয়া করে। এক পর্যায়ে স্থানীয়দের হাতেই আটক হয় দুইজন চোর।

আটক ব্যক্তিরা হলেন—রঞ্জু পাইকার, ইদিলপুর ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য ও দক্ষিণ লক্ষীপুর কাঁঠালপাড়া গ্রামের মৃত রাজা পাইকারের ছেলে।
সবুজ মিয়া, দক্ষিণ লক্ষীপুর কাঁঠাল পাড়ার গ্রামের তারা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, আটক রঞ্জু পাইকার একজন জনপ্রতিনিধি হলেও দীর্ঘদিন ধরে নানান অসামাজিক কর্মকাণ্ডে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। ভোট পাওয়ার সময় সে প্রতিশ্রুতি দিয়েছিল অন্যায়-অবিচারের পথে আর হাঁটবে না। কিন্তু আবারও চুরির ঘটনায় ধরা পড়ায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসী।

অন্যদিকে আটক সবুজ মিয়া স্ত্রী হত্যার দায়ে দীর্ঘদিন কারাভোগ করে গ্রামে ফেরার পরও অপরাধ জগত ছাড়তে পারেনি বলে অভিযোগ স্থানীয়দের।

গ্রামবাসী দুই চোরকে গণধোলাইয়ের পর পুলিশের হাতে তুলে দেয়। গ্রামের মানুষ কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন—
“ন্যায়বিচার না হলে জনতাই আবার আইন হাতে নিতে বাধ্য হবে।”

সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ছাইগাড়ী গ্রামের গৃহস্থ হিরু মিয়ার গোয়ালঘর থেকেই গরু চুরির চেষ্টা করা হয়েছিল বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। রাতের নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুপদ হালদার বলেন,
“খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। উত্তেজিত জনতার হাত থেকে দুই চোরকে উদ্ধার করে গ্রেপ্তার করা হয়। তারা একাধিক মামলার আসামি।”

সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন,
“জনতার হাতে আটক দুই চোরকে থানায় সোপর্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে ২৮ নভেম্বর শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে।”

ঘটনার পর থেকে এলাকায় আলোচনা সমালোচনার ঝড়। স্থানীয়রা আশা করছেন, কঠোর শাস্তির মাধ্যমে এই চোরচক্রের দৌরাত্ম্য বন্ধ হবে এবং আবারো রাতের শান্তি ফিরে আসবে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ইউপি সদস্যসহ ২ জন

আপডেট সময় : ০৫:০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫