সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় বগুড়ায় মাইক্রোবাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের
- আপডেট সময় : ০৭:২৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / ১৩০ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি: ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাস দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরও নয়জন আহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে একটি পরিবার ঢাকা থেকে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিল। ছোনকা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়।
এ সময় গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।
আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
ট্যাগস :










