ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

গোবিন্দগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৪

  • আপডেট সময় : ০৮:২৮:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ১২৬ বার পড়া হয়েছে

গোবিন্দগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৪

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তারে অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা পুলিশের দুটি মোটরসাইকেলও ভাঙচুর করেছে।

রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন—গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা, এসআই মীর কায়েস, এসআই মমিনুল এবং কনস্টেবল হোসেন। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ বাগদা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেপ্তার করতে পুলিশ তাঁর বাড়িতে যায়।

অভিযানকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশ সদস্যদের বাড়ির ভেতরে অবরুদ্ধ করে মারধর করে এবং পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। এতে একপর্যায়ে এসআই সেলিম রেজা, এসআই মীর কায়েস ও এসআই মমিনুলসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

পরে পুলিশ সুপার জসিম উদ্দীনের নির্দেশে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারীর নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এদিকে ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর একটি দল মেজর মাসুমের নেতৃত্বে এলাকায় তল্লাশি অভিযান চালায়। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোবিন্দগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৪

আপডেট সময় : ০৮:২৮:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬