ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

গোবিন্দগঞ্জে মোবাইল ব্যাংকিং হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

  • আপডেট সময় : ০৭:৩৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০২ বার পড়া হয়েছে

গোবিন্দগঞ্জে মোবাইল ব্যাংকিং হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি | ২৭ ফেব্রুয়ারি ২০২৬:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল ব্যাংকিং হ্যাকার চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর পৌনে পাঁচটার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাজীর চক এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— একই এলাকার শহিদুল ইসলামের ছেলে স্বপন মিয়া (২০), ছামছুল রহমানের ছেলে সৌরভ রহমান (২১), মৃত আব্দুল মান্নান সরকারের ছেলে হাসান রহমান (২২) এবং রাখালবুরুজ ইউনিয়নের সরকারপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে নুর আলম সরকার (২২)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র হ্যাকিংয়ের মাধ্যমে নগদ, বিকাশ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে অনুপ্রবেশ করে অসহায় ও হতদরিদ্র মানুষের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ আত্মসাৎ করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) মীর কায়েসের নেতৃত্বে শুক্রবার ভোরে তালুককানুপুর ইউনিয়নের কাজীর চক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় হাসান রহমানের বাড়ি থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা চলমান রয়েছে (মামলা নং-৫২, তারিখ: ২৪/০৬/২০২৫)।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোবিন্দগঞ্জে মোবাইল ব্যাংকিং হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৩৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬