গাইবান্ধার পাঁচ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৫ প্রার্থী।
- আপডেট সময় : ০৬:২৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / ১৬৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় এবং সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলার পাঁচটি আসনে মোট ৬০টি মনোনয়নপত্র বিক্রি হলেও শেষ পর্যন্ত ৪৫টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে গাইবান্ধা-১ আসনে ১০ জন, গাইবান্ধা-২ আসনে ৮ জন, গাইবান্ধা-৩ আসনে ১০ জন, গাইবান্ধা-৪ আসনে ৬ জন এবং গাইবান্ধা-৫ আসনে সর্বাধিক ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন
এই আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন—
মাজেদুর রহমান (জামায়াতে ইসলামী), জিয়াউল ইসলাম (বিএনপি), জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী (জাতীয় পার্টি), রমজান আলী (ইসলামী আন্দোলন), শরিফুল ইসলাম (এলডিপি), পরমানন্দ দাশ (বাসদ মার্কসবাদী), সালমা আক্তার (স্বতন্ত্র), মোস্তফা মহসিন (স্বতন্ত্র), কাউসার আজম হান্নু (আমজনতা পার্টি) এবং মাহফুজুল হক সর্দার (জাতীয় পার্টি)।
গাইবান্ধা-২ আসন
এই আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন—
আনিসুজ্জামান খান বাবু (বিএনপি), আব্দুল করিম (জামায়াতে ইসলামী), আব্দুর রশিদ সরকার (জাতীয় পার্টি), মিহির ঘোষ (কমিউনিস্ট পার্টি), একেএম গোলাম আযম (খেলাফত মজলিস), আহসানুল হাবীব সাঈদ (বাসদ মার্কসবাদী), আব্দুল মাজেদ (ইসলামী আন্দোলন) ও শাহেদুর জাহান (জনতার দল)।
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী–সাদুল্লাপুর) আসন
এই আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন—
বিএনপি মনোনীত প্রার্থী ও গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ (অব.) মাওলানা নজরুল ইসলাম লেবু,
জাতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার মইনুর রাব্বী চৌধুরী রুমান,
কমিউনিস্ট পার্টির আব্দুল্লাহ আদিল নান্নু,
ইসলামী আন্দোলনের এটিএম আওলাদ হোসাইন,
গণঅধিকার পরিষদের সুরুজ্জামান সরকার,
এবি পার্টির মনজুরুল হক সাচ্ছা,
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোছাদ্দিকুল ইসলাম,
এবং স্বতন্ত্র প্রার্থী এএসএম খাদেমুল ইসলাম খুদি ও আজিজার রহমান বিএসসি।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন
এই আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন—
শামীম কায়সার লিংকন (বিএনপি), ডা. আব্দুর রহিম (জামায়াতে ইসলামী), কাজী মশিউর রহমান (জাতীয় পার্টি), আতোয়ারুল ইসলাম (বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি), তহিদুল ইসলাম তুহিন (ইসলামী আন্দোলন) ও আব্দুর রউফ আকন্দ (স্বতন্ত্র)।
গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসন
এই আসনে সর্বাধিক ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন—
বীর মুক্তিযোদ্ধা ওয়ারেস আলী (জামায়াতে ইসলামী), ফারুক আলম সরকার (বিএনপি), শামীম হায়দার পাটোয়ারী (জাতীয় পার্টি), মো. আলী (স্বতন্ত্র), রাহেলা খাতুন (বাসদ মার্কসবাদী), অ্যাডভোকেট আজিজুল ইসলাম (ইসলামী আন্দোলন), হাসান মেহেদী বিদ্যুৎ (স্বতন্ত্র), নীরব দাস (কমিউনিস্ট পার্টি), নাহিদুজ্জামান নিশাদ (স্বতন্ত্র) ও সামিউল ইসলাম (গণঅধিকার পরিষদ)।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা গণমাধ্যমকর্মীদের জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতীক বরাদ্দসহ আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম শুরু হবে।










