সংবাদ শিরোনাম ::
পুজামণ্ডব পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করলেন এনসিপির মূখ্য সংগঠক
- আপডেট সময় : ০৭:০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / ২৬৪ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে বিভিন্ন পুজামণ্ডব পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করলেন এনসিপির কেন্দ্রিয় মূখ্য সংগঠক উত্তরাঞ্চল নাজমুল হাসান সোহাগ।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মূখ্য সংগঠক উত্তরাঞ্চল ও গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের এনসিপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল হাসান সোহাগ।
৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার ) রাতে তিনি ধাপেরহাট ইউনিয়নের নয়টি পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং প্রতিটি মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন। এ-সময় তিনি পূজার আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ-সময় নাজমুল হাসান সোহাগ বলেন, আমাদের সামাজিক সম্প্রীতির এই ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, এ ধরনের কার্যক্রম এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় পূজা উৎযাপন পরিষদের নেতারা আর্থিক সহায়তা ও পরিদর্শনের জন্য নাজমুল হাসান সোহাগকে ধন্যবাদ জানান। তারা বলেন, তার মতো তরুণ নেতৃত্বের অংশগ্রহণ সমাজে সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
ট্যাগস :










