ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

৮ বছরের শিশুকে পাশবিক নির্যাতন (ধ*র্ষণ), পলাতক তিন সন্তানের জনক!

  • আপডেট সময় : ১২:৫৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / ১৭৭ বার পড়া হয়েছে

মানুষের নৈতিকতার অধঃপতন, বাড়ছে সামাজিক অপ*রাধ।

৮ বছরের শিশুকে পাশবিক নির্যাতন (ধ*র্ষণ), পলাতক তিন সন্তানের জনক!
অপরাধীদের গ্রেপ্তারে এলাকাবাসীর দাবিতে উত্তেজনা

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা গ্রামে ৮ বছরের এক শিশুকে পাশবিক নির্যাতন (ধর্ষণ) করার ভয়াবহ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত আনারুল মিয়া (৪৫), তিন সন্তানের জনক ও একই গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর শনিবার বিকালে শিশুটিকে বিস্কুট খাওয়ানোর কথা বলে বাড়ির পাশের নির্জন স্থানে নিয়ে যায় আনারুল মিয়া। পরে ভয়ভীতি দেখিয়ে শিশুটির ওপর পাশবিক নির্যাতন (ধর্ষণ) চালায় সে।
ঘটনা জানাজানি হলে শিশুটিকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত আনারুল মিয়া এলাকা ছেড়ে পালিয়ে গেছে। এ ঘটনায় গ্রামজুড়ে নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে। স্থানীয়রা বলেন, “এ ধরনের নৃশংস ঘটনার দ্রুত বিচার না হওয়ায় অপরাধীরা আরও সাহস পাচ্ছে। আমরা দোষীর দৃষ্টান্তমূলক শা*স্তি চাই।”

এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযুক্তকে গ্রে*প্তারের চেষ্টা চালাচ্ছে এবং ঘটনার তদন্ত চলছে।”

উল্লেখ্য, এর মাত্র একদিন পরই, ১৯ অক্টোবর রবিবার, একই উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর পাতারপাড়া গ্রামে ৭০ বছর বয়সী এক বয়োবৃদ্ধ নারীও পাশবিক নির্যাতনের (ধর্ষণের) শিকার হন। ওই নারীর পরিবারের অভিযোগ, দুই সন্তানের জনক আইয়ুব আলী (৫০), আকবর আলীর পুত্র, তাকে মাঠে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। বর্তমানে ওই নারীও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুইটি ঘটনায়ই থানায় মামলা দায়ের করা হলেও অভিযুক্তরা এখনো পলাতক।
স্থানীয় সচেতন মহল বলছে, “অপরাধীরা যদি দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না পায়, তাহলে সমাজে এরকম নি*র্যাতনের ঘটনা আরও বাড়বে।”

আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে জনরোষ আরও বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয় জনসাধারণ।
মোঃ জালাল উদ্দীন প্রামাণিক সাদুল্লাপুর গাইবান্ধা প্রতিনিধি মোবাইল নম্বর ০১৭১০৬০৭৭৩০

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৮ বছরের শিশুকে পাশবিক নির্যাতন (ধ*র্ষণ), পলাতক তিন সন্তানের জনক!

আপডেট সময় : ১২:৫৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫