ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

রংপুর-৪: আখতার হোসেনকে সমর্থন, প্রার্থীতা প্রত্যাহার করলেন জামায়াত নেতা এ টি এম আজম খান।

  • আপডেট সময় : ০৪:১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা–কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং রংপুর মহানগর আমির মাওলানা এ টি এম আজম খান।

সোমবার (২৯ ডিসেম্বর) তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় সংগঠন ও জোটের বৃহত্তর স্বার্থে তিনি নিজ প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং আখতার হোসেনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন। এ টি এম আজম খান দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রংপুর মহানগরীর আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ সিদ্ধান্ত আখতার হোসেনের অবস্থান রংপুর-৪ আসনে আরও সুসংহত করবে। বিশেষ করে জামায়াতের সাংগঠনিক শক্তি এবং এ টি এম আজম খানের তৃণমূল জনপ্রিয়তার সমর্থন আখতার হোসেনের নির্বাচনী প্রভাব বাড়াবে।

উল্লেখ্য, রংপুর-৪ আসনটি ঐতিহ্যগতভাবে বড় রাজনৈতিক দলগুলোর প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। স্বাধীনতার পর থেকে এখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপি ছাড়াও স্থানীয় নেতা ও সাংগঠনিক শক্তির সমন্বয়ই নির্বাচনী সমীকরণ নির্ধারণ করে থাকে। এবারও এই প্রার্থিতা প্রত্যাহারের কারণে নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে, যা ভোটারদের নজর কাড়ছে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রংপুর-৪: আখতার হোসেনকে সমর্থন, প্রার্থীতা প্রত্যাহার করলেন জামায়াত নেতা এ টি এম আজম খান।

আপডেট সময় : ০৪:১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫