ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন।

  • আপডেট সময় : ১১:৫৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / ১৫৬ বার পড়া হয়েছে

লাখো শোকাহত মানুষের অংশগ্রহণে জানাজা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে দাফন করা হয়েছে। দাফন শেষে চলছে শেষ সময়ের আনুষ্ঠানিকতা। এরপর তার স্মরণে এক মিনিটের নীরবতা পালন ও শ্রদ্ধা নিবেদন করা হবে।

বুধবার (৩১ ডিসেম্বর) সংসদ ভবন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় জাতীয় পতাকায় মোড়ানো লাশবাহী গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয়। বিকেল সাড়ে চারটার দিকে বিশেষ বাহনে করে মরদেহ নেওয়া হয় তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধির পাশে।

রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের পর জিয়াউর রহমানের পাশে বেগম খালেদা জিয়াকে চিরনিদ্রায় শায়িত করা হয়। দাফন প্রক্রিয়া চলাকালে তারেক রহমান, স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের সদস্যরা, বিএনপির শীর্ষ নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা গভীর শ্রদ্ধা ও শোক জানান।

এর আগে, মানিক মিয়া অ্যাভিনিউতে আজ বেলা ৩টা ৩ মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয় এবং ৩টা ৫ মিনিটে তা সম্পন্ন হয়। জানাজায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। আপসহীন এই নেত্রীর শেষ বিদায়ে গোটা দেশ শোকে স্তব্ধ হয়ে পড়ে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন।

আপডেট সময় : ১১:৫৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫