ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে শাহবাজ শরীফ।

  • আপডেট সময় : ০২:৪৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ২০৮ বার পড়া হয়েছে

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে শাহবাজ শরীফ।

আন্তর্জাতিক ডেস্ক:

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ। এ সময় তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন এবং খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

সোমবার (৫ জানুয়ারি) পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশনে উপস্থিত হন। সেখানে সংরক্ষিত শোক বইয়ে (ভিজিটরস বুক) তিনি নিজের মন্তব্য ও শোকবার্তা লিপিবদ্ধ করেন।

বাংলাদেশ হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হাইকমিশনে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার ইসরাত জাহান, প্রেস কাউন্সিলর মো. তৈয়ব আলী এবং কাউন্সিলর (কনস্যুলার) সরদার মোহাম্মদ নোমানুজ্জামান।

এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমী।

হাইকমিশন সূত্র জানায়, শোক বইয়ে স্বাক্ষর শেষে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। একই সঙ্গে তিনি খালেদা জিয়ার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

এ সময় তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তার সাম্প্রতিক সাক্ষাতের কথা উল্লেখ করে তার প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে—এমন আশাবাদও ব্যক্ত করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে শাহবাজ শরীফ।

আপডেট সময় : ০২:৪৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬