ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

ভোটকেন্দ্রে থাকবে ২৫,৭০০ বডি ওর্ন ক্যামেরা সহ প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনী সদস্য

  • আপডেট সময় : ০৪:৫৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৩১ বার পড়া হয়েছে

ভোটকেন্দ্রে থাকবে ২৫,৭০০ বডি ওর্ন ক্যামেরা সহ প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনী সদস্য

ডেস্ক রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশের প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে ২৫ হাজার ৭০০টি বডি ওর্ন ক্যামেরা স্থাপন করা হচ্ছে। একইসঙ্গে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

প্রেস সচিব বলেন, নির্বাচনে সারাদেশে এক লাখ ৮ হাজার ৮৮৫ জন সামরিক বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৩৭ হাজার ৪৫৩ জন বিজিবি সদস্য, তিন হাজারের বেশি কোস্টগার্ড সদস্য এবং ৫ লাখ ৬৭ হাজার ৮৬৬ জন আনসার সদস্য রোববার থেকে মাঠে কাজ শুরু করবেন।

তিনি আরও জানান, আগামী ১১ ফেব্রুয়ারি সকাল থেকে এক লাখ ৫৭ হাজার পুলিশ সদস্য এবং র‍্যাবের নির্দিষ্ট সংখ্যক সদস্য সময় মতো ২৯৯টি আসনে নির্বাচনি দায়িত্ব পালন শুরু করবেন।

পোস্টাল ভোট প্রসঙ্গে শফিকুল আলম বলেন, পোস্টাল ভোটের মাধ্যমে প্রেরিত চার লাখ ২২ হাজার ৯৬০টি ব্যালট ইতোমধ্যে দেশে পৌঁছেছে। বিদেশ থেকে পোস্টাল ব্যালটে ভোটদানকারীদের মধ্যে ৯৪ শতাংশ পুরুষ ভোটার।

এ সময় তিনি জানান, এবারের নির্বাচনে প্রায় ৪০০ জন বিদেশি পর্যবেক্ষক, প্রায় ৫০ হাজার দেশি পর্যবেক্ষক এবং ১২০ জন বিদেশি সাংবাদিক দায়িত্ব পালন করবেন।

এছাড়া নির্বাচন সুরক্ষা অ্যাপ পুরোপুরি চালু হয়েছে জানিয়ে তিনি বলেন, এই অ্যাপের মাধ্যমে নির্বাচন কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনী রিয়েল টাইমে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয় করবেন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভোটকেন্দ্রে থাকবে ২৫,৭০০ বডি ওর্ন ক্যামেরা সহ প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনী সদস্য

আপডেট সময় : ০৪:৫৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬