ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন ডা. ময়নুল হাসান সাদিক

  • আপডেট সময় : ০৬:৪০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / ১৫৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন ডা. ময়নুল হাসান সাদিক

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক। তিনি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার কৃতি সন্তান এবং গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (১৬ মার্চ) সকালে গাইবান্ধা জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত হয়ে ফুল দিয়ে তাকে বরণ করে নেন। অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে দেশের ৪২টি জেলার জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ওই প্রজ্ঞাপনের মাধ্যমে গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিককে নিয়োগ দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, গাইবান্ধা জেলার সার্বিক উন্নয়ন এবং জেলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। এজন্য তিনি জেলার সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন ডা. ময়নুল হাসান সাদিক

আপডেট সময় : ০৬:৪০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬