ঢাকা ০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

ভিপি নুরের আগমন উপলক্ষে সাদুল্লাপুরে বিশাল জনসভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৮:২৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ১৪৯ বার পড়া হয়েছে

ভিপি নুরের আগমন উপলক্ষে সাদুল্লাপুরে বিশাল জনসভা অনুষ্ঠিত।

ভিপি নুরের আগমন উপলক্ষে সাদুল্লাপুরে বিশাল জনসভা অনুষ্ঠিত

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুরে গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের আগমন উপলক্ষে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) বিকাল ৪টায় সাদুল্লাপুর হাইস্কুল মাঠে আয়োজিত এ সমাবেশে হাজারো মানুষের ঢল নামে। সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।

সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী সুরুজাম্মান সরকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদ গাইবান্ধা জেলা সভাপতি এম এস মামুন।
আয়োজন করে গণঅধিকার পরিষদ গাইবান্ধা জেলা শাখা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা— এই লক্ষ্যেই গণঅধিকার পরিষদ নিরলসভাবে কাজ করছে।
তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে তরুণ সমাজকে সাহসের সঙ্গে এগিয়ে আসতে হবে।

মূল বক্তা হিসেবে ভিপি নুরুল হক নুর বলেন,

“দেশে জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই দেশ ও জনগণকে রক্ষায় গণতন্ত্র ফিরিয়ে আনা ছাড়া কোনো বিকল্প নেই। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।”

সমাবেশে সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে জনসভা সমাপ্ত হয়।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভিপি নুরের আগমন উপলক্ষে সাদুল্লাপুরে বিশাল জনসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:২৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫