ঢাকা ০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

সাদুল্লাপুরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার।

  • আপডেট সময় : ০৫:১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৫২ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার।

সাদুল্লাপুরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার।

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুড়ির বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে সাদুল্লাপুর থানা পুলিশ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ-সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম রাসেল মিয়া (৩২)। তিনি ভাতগ্রামের খোদাবক্স গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় মাদক ব্যবসা বৃদ্ধি পাচ্ছিল। পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাদুল্লাপুরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার।

আপডেট সময় : ০৫:১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫