ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার হলেন মো. সরওয়ার।
- আপডেট সময় : ০৫:১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ২৬ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার। নতুন কমিশনার যোগদান না করা পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পদত্যাগ করেন শেখ মো. সাজ্জাত আলী
এর আগে গতকাল (২৫ ফেব্রুয়ারি) ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর কমিশনার পদ থেকে পদত্যাগ করেন শেখ মো. সাজ্জাত আলী। যদিও তার চুক্তির মেয়াদ ছিল চলতি বছরের নভেম্বর পর্যন্ত।
কর্মজীবনের সংক্ষিপ্ত পরিচিতি
বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী, আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৬ সালের নভেম্বরে চাকরিচ্যুত হন। পরে ২০২৪ সালের ২০ নভেম্বর তিনি ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেন।










