ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

সাদুল্লাপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: পাঁচ ভাটাকে ২৩ লাখ টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ।

  • আপডেট সময় : ০৪:৩২:১৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / ১৯১ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: পাঁচ ভাটাকে ২৩ লাখ টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ।

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ অভিযানে পাঁচটি ইটভাটাকে মোট ২৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং একই সঙ্গে ভাটাগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। জরিমানাকৃত ইটভাটাগুলো হলো— মেসার্স এম. এ ব্রিকস, মেসার্স এ জেড বি ব্রিকস, এস আই বি ব্রিকস, মেসার্স সরকার ব্রিকস ও মেসার্স আনোয়ারা ব্রিকস।

পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, ইটভাটাগুলোর পরিবেশগত ছাড়পত্র নেই, অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং এসব ভাটা থেকে গুরুতর বায়ুদূষণ সৃষ্টি হচ্ছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক শের আলম, রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রুনায়েত আমিন রেজা, গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক উত্তম কুমারসহ পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের উপপরিচালক (কর্ম) উত্তম কুমার বলেন,
“বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষার স্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা ছাড় দেওয়া হবে না।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অবৈধ ইটভাটার কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। প্রশাসনের এই অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাদুল্লাপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: পাঁচ ভাটাকে ২৩ লাখ টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ।

আপডেট সময় : ০৪:৩২:১৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬