ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান, নির্বাচনী সমাবেশে নেতাকর্মীদের ঢল

  • আপডেট সময় : ১১:১১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / ১৩৮ বার পড়া হয়েছে

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান, নির্বাচনী সমাবেশে নেতাকর্মীদের ঢল

ময়মনসিংহ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারে অংশ নিতে দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকার গুলশান থেকে সড়কপথে রওনা হয়ে তিনি দুপুরে ময়মনসিংহ শহরে পৌঁছান।

তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দুপুর ১২টা থেকে মাইকিংয়ের মাধ্যমে সমাবেশ শুরুর ঘোষণা দেন আয়োজকরা। সমাবেশ সঞ্চালনার দায়িত্ব পালন করছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান সরকার রোকন।

দুপুর সাড়ে ১২টার দিকে সমাবেশ মঞ্চে উপস্থিত হন দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান সরকারসহ কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতারা। এ সময় নেতাকর্মীরা হাতে দলীয় পতাকা ও প্রতীক ধানের শীষ নিয়ে মিছিল সহকারে সমাবেশস্থলে প্রবেশ করতে থাকেন, যা পুরো এলাকা উৎসবমুখর করে তোলে।

দলীয় সূত্র জানায়, সমাবেশকে সফল করতে ময়মনসিংহ বিভাগ ছাড়াও বিভিন্ন জেলা ও থানা থেকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল ও তাঁতী দলের বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে যোগ দেন।

বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ বলেন, “ময়মনসিংহ বিভাগসহ জেলার বাইরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন। আমরা আশা করছি, আজকের সমাবেশ ময়মনসিংহের রাজনৈতিক ইতিহাসে স্মরণকালের অন্যতম বড় ও সফল সমাবেশ হবে।”

সমাবেশে সভাপতিত্ব করবেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জকির হোসেন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান, নির্বাচনী সমাবেশে নেতাকর্মীদের ঢল

আপডেট সময় : ১১:১১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬