ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

ওসমান হাদির মৃত্যুতে সাদুল্লাপুরে সর্বদলীয় বিক্ষোভ মিছিল।

  • আপডেট সময় : ১০:৫৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / ২৪৫ বার পড়া হয়েছে

ওসমান হাদির মৃত্যুতে সাদুল্লাপুরে সর্বদলীয়  বিক্ষোভ মিছিল।

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির নির্মম মৃত্যু দেশজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। তাঁর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার সাদুল্লাপুর উপজেলায় সর্বদলীয় উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই ঘটনায় শনিবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা নায়েবীয়া জামে মসজিদে দোয়া মাহফিলের পর ধাপেরহাট ইউনিয়নের মসজিদ প্রাঙ্গণ থেকে সর্বদলীয় ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ধাপেরহাটের জাতীয় মহাসড়ক প্রদক্ষিণ করে আন্ডারপাস এলাকায় শেষ হয়। বিক্ষোভকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ধাপেরহাট বিএনপির সভাপতি আমিনুর রহমান মিলন মন্ডল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি তৌফিকুর রহমান, সাধারণ সম্পাদক সুজন মিয়া, যুব জামায়াতের সভাপতি মুশফিকুর রহমান সাগর, এনসিপির আহ্বায়ক সুজন, উপজেলা এনসিপির আহ্বায়ক আতিকুর রহমান আতিক, বাংলাদেশ ইসলামি আন্দোলনের প্রতিনিধি সাফি সহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,

“শরিফ ওসমান হাদি ছিলেন সময়ের সাহসী কণ্ঠস্বর। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি মানুষের অধিকার আদায়ের প্রতীক। এমন মানুষ যুগে যুগে খুব কমই আসে।”

বিক্ষোভকারীদের মধ্যে অনেকে আবেগঘন কণ্ঠে বলেন,

“শরিফ হাদি তরুণদের আইকন, স্পষ্টভাষী নেতা, আদর্শবাদী চিন্তাবিদ, অনুপ্রেরণাদায়ী শিক্ষক ও মানবতার ফেরিওয়ালা ছিলেন। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”

বক্তারা আরও উল্লেখ করেন, এই হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়; এটি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং মানুষের অধিকার আদায়ের ওপর সরাসরি আঘাত। তারা দাবি করেন, অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সাদুল্লাপুর থানার নবাগত থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন,

“ধাপেরহাট ইউনিয়নের নায়েবীয়া জামে মসজিদ থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

হাদির মৃত্যুতে সর্বস্তরের মানুষ হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ওসমান হাদির মৃত্যুতে সাদুল্লাপুরে সর্বদলীয় বিক্ষোভ মিছিল।

আপডেট সময় : ১০:৫৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫