ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

ব্যক্তিগত নিরাপত্তায় গানম্যান পেলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

  • আপডেট সময় : ০৭:৫৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / ২২৫ বার পড়া হয়েছে

ব্যক্তিগত নিরাপত্তায় গানম্যান পেলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ডেস্ক রিপোর্ট | ১৩ জানুয়ারি ২০২৬:
ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে একজন গানম্যান দেওয়া হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে রোববার (১২ জানুয়ারি) ডা. শফিকুর রহমানকে গানম্যান দেওয়ার জন্য পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে একটি পত্র পাঠানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ডা. শফিকুর রহমানের ক্ষেত্রে উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকি ও সম্ভাব্য হুমকি বিদ্যমান রয়েছে। এ কারণে তার ব্যক্তিগত নিরাপত্তা জোরদার করতে একজন গানম্যান নিয়োগ এবং বাসভবনে নিরাপত্তার জন্য পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

সূত্র আরও জানায়, এর আগে পুলিশের বিশেষ শাখা (এসবি) ডা. শফিকুর রহমানের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি পত্র পাঠায়। ওই সুপারিশের ভিত্তিতেই তাকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্যক্তিগত নিরাপত্তায় গানম্যান পেলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আপডেট সময় : ০৭:৫৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬