ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সহকারী শিক্ষিকাকে নিজ ঘরে নৃশংসভাবে হত্যা।

  • আপডেট সময় : ১০:৩৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৬৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সহকারী শিক্ষিকাকে নিজ ঘরে নৃশংসভাবে হত্যা।

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চক গোবিন্দপুর এলাকায় তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামসুন্নাহার রুমা (৪৫)-কে নিজ বসতবাড়ির ঘরের ভেতরে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের পর কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা রুমার বাড়িতে প্রবেশ করে তাকে হাত-পা বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। দীর্ঘ সময় ধরে তাকে বাইরে দেখা না গেলে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা ঘরের ভেতরে প্রবেশ করে মেঝেতে পড়ে থাকা রুমার নিথর দেহ দেখতে পান।

ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। পারিবারিক বিরোধ, ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো কারণ—সব দিক গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

নিহত শামসুন্নাহার রুমা সোলায়মান মাস্টারের তালাকপ্রাপ্ত কন্যা এবং দীর্ঘদিন ধরে স্থানীয় তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে বিদ্যালয়ের সহকর্মী, শিক্ষার্থী এবং এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার প্রস্তুতি চলছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সহকারী শিক্ষিকাকে নিজ ঘরে নৃশংসভাবে হত্যা।

আপডেট সময় : ১০:৩৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬