ঢাকা ০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সারাদেশে ১,০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

  • আপডেট সময় : ১০:২০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৪৯ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সারাদেশে ১,০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

ঢাকা :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সারা দেশে দায়িত্ব পালনের জন্য ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নির্বাচনি আচরণবিধি তদারকির পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব পালন করবেন। এছাড়া তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর টিমকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন। এর আগে তারা ৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করবেন এবং দায়িত্ব পালনের পূর্বে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারার বিধান অনুযায়ী এসব নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোটগ্রহণের দিনসহ ভোট গ্রহণের পরবর্তী দুই দিন পর্যন্ত নির্ধারিত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা রাখবেন।

জেলা ম্যাজিস্ট্রেটরা নিজ নিজ অধিক্ষেত্রে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বণ্টন ও মোবাইল কোর্ট পরিচালনার এলাকা নির্ধারণ করবেন। পাশাপাশি প্রতিদিনের মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসারকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যেকোনো অনিয়ম দ্রুত দমনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সারাদেশে ১,০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

আপডেট সময় : ১০:২০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬