ঢাকা ০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

পলাশবাড়ীতে ধানের শীষের প্রচারণায় যুব জামায়াতের হা*মলা, যুবদল নেতাসহ আহত অন্তত ১০

  • আপডেট সময় : ০৭:০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১১৯ বার পড়া হয়েছে

পলাশবাড়ীতে ধানের শীষের প্রচারণায় যুব জামায়াতের হামলা, যুবদল নেতাসহ আহত অন্তত ১০

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৩নং বরিশাল ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণা চলাকালে যুব জামায়াতের হামলায় যুবদল নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সাবদিন নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ৩নং বরিশাল ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও ভবানীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মশিউর রহমান (২২)। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ফেসবুকে একটি পোস্টে মন্তব্য করা এবং ধানের শীষের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার উদ্দেশ্যে ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি হামিদুল ইসলামের নেতৃত্বে ১৫-১৭ জনের একটি দল অতর্কিতভাবে সাবদিন বাজারে ধানের শীষের পক্ষে প্রচারণায় অংশ নেওয়া যুবদল নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি মারধরের ফলে মশিউরসহ ১০-১২ জন নেতাকর্মী আহত হন।

ঘটনার পর আহত মশিউর পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে ঘটনার প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমানসহ উপজেলা, পৌর, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী থানায় অবস্থান কর্মসূচি পালন করছেন।

নেতৃবৃন্দ বলেন, নির্বাচনী পরিবেশ বিনষ্ট ও বিরোধী দলীয় নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পলাশবাড়ী থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পলাশবাড়ীতে ধানের শীষের প্রচারণায় যুব জামায়াতের হা*মলা, যুবদল নেতাসহ আহত অন্তত ১০

আপডেট সময় : ০৭:০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬