ঢাকা ০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের হামলা–ভাঙচুর ও অগ্নিসংযোগ

  • আপডেট সময় : ০৫:১৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৩২ বার পড়া হয়েছে

কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের হামলা–ভাঙচুর ও অগ্নিসংযোগ গণ অধিকার পরিষদের মিছিল থেকে হামলার অভিযোগ, সংগঠনের অস্বীকার

কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের হামলা–ভাঙচুর ও অগ্নিসংযোগ

গণ অধিকার পরিষদের মিছিল থেকে হামলার অভিযোগ, সংগঠনের অস্বীকার

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে এ হামলা হয়। হামলার জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করেছে জাপা। তবে গণ অধিকার পরিষদ এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, বিক্ষুব্ধ জনতা এ হামলা চালিয়েছে, এর সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, কাকরাইলের জাপা কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় হঠাৎ কিছু নেতা–কর্মী ভবনের নিচতলায় ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় ভেতরে থাকা জাপার কয়েকজন নেতা–কর্মী নিরাপত্তার স্বার্থে সরে যান। তবে আগুনে কার্যালয়ের নিচতলার আসবাবপত্র, নথিপত্র এবং দেয়ালে থাকা এরশাদের ছবি পুড়ে যায়। ভবনের সামনের লোগো ও সাইনবোর্ডও ভাঙচুর করা হয়।

পুলিশ জানায়, হামলার সময় ঘটনাস্থলে মোতায়েন থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সংখ্যায় কম থাকায় তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করতে পারেনি। পরে অতিরিক্ত পুলিশ এসে জলকামান ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত আটটার দিকে কাকরাইল এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

হামলার পর জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী ঘটনাস্থলে এসে সাংবাদিকদের বলেন, “দেশে মবতন্ত্রের রাজত্ব চলছে। সরকার এর দায় এড়াতে পারে না।” তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দেন।

জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব যুবের আলম খান বলেন, “আমরা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিলের প্রস্তুতি নিয়ে কার্যালয়ে সভা করছিলাম। হঠাৎ একটি বড় মিছিল এসে হামলা ও অগ্নিসংযোগ করে। প্রায় আধা ঘণ্টা ধরে তাণ্ডব চালানো হয়।” এ ঘটনায় অন্তত চারজন জাপা কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

তবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, “এ হামলার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। অসংখ্য মানুষ জাপার ওপর ক্ষুব্ধ। বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছে, সেটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে।”

উল্লেখ্য, গত ২৯ আগস্ট জাপা ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সেদিনও জাপার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ হয়। ওই ঘটনায় গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, যিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তার পরদিনও বিক্ষোভ মিছিল থেকে জাপা কার্যালয়ে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটে।

আজকের হামলার আগে বিকেলে শাহবাগে সমাবেশ করে গণ অধিকার পরিষদ। সেখানে তারা তিন দফা দাবি জানায়—নুরুল হকের ওপর হামলাকারীদের বিচার, আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করা জাপার রাজনীতি নিষিদ্ধকরণ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। সেই সমাবেশ শেষে বিজয়নগরের উদ্দেশে মিছিল বের হলে কাকরাইলে জাপার কার্যালয়ে হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের হামলা–ভাঙচুর ও অগ্নিসংযোগ

আপডেট সময় : ০৫:১৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫