ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, চার সদস্য আহত, আসামি ছিনতাই

  • আপডেট সময় : ১০:৩৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ১২৯ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছে শ্রীপুর থানা পুলিশের একটি দল। হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় গ্রেপ্তার হওয়া এক চিহ্নিত মাদক কারবারিকে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

বুধবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে শ্রীপুর উপজেলার মাওনা পিয়ার আলী কলেজের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন— শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অরুপ কুমার বিশ্বাস, সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানা, কনস্টেবল আজিজুল ইসলাম ও মোশাররফ হোসেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কনস্টেবল মোশাররফ হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শ্রীপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডজনখানেক মামলার আসামি ও চিহ্নিত মাদক কারবারি জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় তাকে গ্রেপ্তার করে বাড়ি তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জাহাঙ্গীরকে গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার সহযোগীরা চারদিক থেকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ ও মারধর করে জাহাঙ্গীর আলমকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের দুটি গাড়িও ভাঙচুর করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই অরুপ কুমার বিশ্বাস জানান, জাহাঙ্গীর আলম একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। অভিযানের সময় তার সহযোগীরা সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমদ জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত জাহাঙ্গীরের সহযোগী দুই নারীসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে মাদক কারবারিদের ফেলে যাওয়া তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এই ঘটনায় এসআই অরুপ কুমার বিশ্বাস বাদী হয়ে পুলিশের কাজে বাধা ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। ছিনিয়ে নেওয়া মাদক কারবারি জাহাঙ্গীর আলমকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, চার সদস্য আহত, আসামি ছিনতাই

আপডেট সময় : ১০:৩৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬