সংবাদ শিরোনাম ::
ঢাকায় দুর্বৃত্তের গু”লিতে নি*হত স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির।
- আপডেট সময় : ০৭:৪৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / ১৬১ বার পড়া হয়েছে

রাজধানীর পান্থপথে দুর্বৃত্তদের গুলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির নিহত হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গ্রিন রোড এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম জানান, একই ঘটনায় মোট দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে আজিজুর রহমান মুসাব্বির ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। অপর গুলিবিদ্ধ ব্যক্তি গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।
ট্যাগস :










