ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

গাইবান্ধায় ভোটগ্রহণকে ঘিরে নির্বাচনী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

  • আপডেট সময় : ০৬:১৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৪১ বার পড়া হয়েছে

গাইবান্ধায় ভোটগ্রহণকে ঘিরে নির্বাচনী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

গাইবান্ধা প্রতিনিধি :
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা জেলার নির্বাচনী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও প্রচারণার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত ১ ফেব্রুয়ারি জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৮(১) ধারার বিধান অনুযায়ী ভোটগ্রহণের পূর্ববর্তী ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা কিংবা জনসমাগম করা যাবে না।

এ অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত এবং ভোটগ্রহণ শেষে ১২ ফেব্রুয়ারি বিকাল ৪টা ৩০ মিনিট থেকে ১৪ ফেব্রুয়ারি বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এই সময়ের মধ্যে কোনো প্রকার রাজনৈতিক বা সামাজিক কর্মসূচি আয়োজন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে জেলা প্রশাসন সতর্ক করে বলেছে, নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাইবান্ধায় ভোটগ্রহণকে ঘিরে নির্বাচনী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৬:১৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬