ঢাকা ১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

নিরাপত্তা বিতর্কে T-20 বিশ্বকাপ ২০২৬ থেকে বাদ বাংলাদেশ, নিরপেক্ষ অবস্থানে শ্রীলঙ্কা

  • আপডেট সময় : ০৩:১৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / ১৯৮ বার পড়া হয়েছে

নিরাপত্তা বিতর্কে T-20 বিশ্বকাপ ২০২৬ থেকে বাদ বাংলাদেশ, নিরপেক্ষ অবস্থানে শ্রীলঙ্কা

নিরাপত্তা বিতর্কে T-20 বিশ্বকাপ ২০২৬ থেকে বাদ বাংলাদেশ, নিরপেক্ষ অবস্থানে শ্রীলঙ্কা

টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬কে ঘিরে বাংলাদেশ ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে প্রায় তিন সপ্তাহ ধরে চলা বিতর্কের অবসান ঘটেছে। নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারতে নির্ধারিত ম্যাচগুলো অন্যত্র সরানোর আবেদন জানালেও শেষ পর্যন্ত বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করে টুর্নামেন্ট থেকে তাদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

প্রাথমিক সূচি অনুযায়ী, বিশ্বকাপের শুরুতে ভারতের কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশের চারটি ম্যাচ খেলার কথা ছিল। তবে ভারতে বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে নয়—এই যুক্তিতে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে সরে দাঁড়ানোর ঘটনার পরপরই এই আবেদন করা হয়।

আইসিসি প্রথমে বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করলেও চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ২৪ ঘণ্টার সময়সীমা দেয়। কিন্তু নিজের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়। বাংলাদেশের পরিবর্তে বাছাইপর্বে ব্যর্থ দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কধারী দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই সিদ্ধান্তের পর আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানও বিশ্বকাপ বর্জনের কথা ভাবতে পারে কিংবা ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিতে পারে।

এদিকে পুরো ইস্যুতে দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে অবস্থান স্পষ্ট করেছে শ্রীলঙ্কা। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ আয়োজন করছে। শ্রীলঙ্কা ক্রিকেটের সেক্রেটারি বান্দুলা ডিসানায়েকে বার্তা সংস্থা এএফপিকে বলেন, আঞ্চলিক রাজনৈতিক বিরোধে জড়াতে চায় না তার দেশ।

তিনি বলেন, “ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যে বিরোধ রয়েছে, সে বিষয়ে আমরা নিরপেক্ষ। তারা সবাই আমাদের বন্ধুপ্রতিম দেশ।” তবে ভবিষ্যতে অনুরোধ জানানো হলে যেকোনো দেশের ম্যাচ আয়োজন করতে শ্রীলঙ্কা প্রস্তুত বলেও জানান তিনি।

উল্লেখ্য, রাজনৈতিক উত্তেজনার কারণে বর্তমানে ভারত ও পাকিস্তান একে অপরের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলছে। সে ধারাবাহিকতায় টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে, যার মধ্যে ভারতের বিপক্ষের ম্যাচটিও অন্তর্ভুক্ত।

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে এএফপিকে বলেন, টুর্নামেন্টটি নির্বিঘ্নে আয়োজন করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বিশেষ করে ভারত–পাকিস্তান ম্যাচগুলো ঘিরে বাড়তি নজরদারি থাকবে বলে জানান তিনি।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিরাপত্তা বিতর্কে T-20 বিশ্বকাপ ২০২৬ থেকে বাদ বাংলাদেশ, নিরপেক্ষ অবস্থানে শ্রীলঙ্কা

আপডেট সময় : ০৩:১৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬