ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

টেকনাফ সীমান্তে গু’লিবর্ষণ: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, বাংলাদেশের গভীর উদ্বেগ।

  • আপডেট সময় : ০৯:৫৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / ১৭৮ বার পড়া হয়েছে

টেকনাফ সীমান্তে গু’লিবর্ষণ: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, বাংলাদেশের গভীর উদ্বেগ।

ডেস্ক রিপোর্ট | ১৩ জানুয়ারি ২০২৬:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাছে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে এনে ঘটনার বিষয়ে বাংলাদেশের গভীর উদ্বেগ জানানো হয়। একই সঙ্গে সীমান্ত অতিক্রম করে গুলিবর্ষণের ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক ওই ঘটনায় ১২ বছর বয়সি শিশু হুজাইফা আফনান গুরুতর আহত হয়েছে। কোনো ধরনের উসকানি ছাড়াই বাংলাদেশের ভূখণ্ডের দিকে গুলি চালানো দুই দেশের বিদ্যমান সুসম্পর্কের ক্ষেত্রে বড় অন্তরায় সৃষ্টি করছে বলে জানানো হয়।

বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারকে এই ঘটনার পূর্ণ দায় নেওয়ার আহ্বান জানানো হয় এবং ভবিষ্যতে যেন এ ধরনের সীমান্ত লঙ্ঘনের ঘটনা আর না ঘটে, সে জন্য কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বৈঠকে আরও বলা হয়, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত বা সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রমের কোনো প্রভাব যেন বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকায় না পড়ে—এ বিষয়টি নিশ্চিত করতে হবে।

এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূত তার সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন এবং আহত শিশু ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তিনি।

শিশু হুজাইফার অবস্থা সংকটাপন্ন

সংঘাতপূর্ণ মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হোয়াইক্যংয়ের শিশু হুজাইফা আফনানের অবস্থা এখনও সংকটাপন্ন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্নায়ুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

চিকিৎসকদের বরাতে হুজাইফার চাচা জানান, তার মাথায় গুলি বিদ্ধ থাকায় এক দফা অপারেশন করা হলেও গুলি বের করা সম্ভব হয়নি। মাথার ডান দিক দিয়ে গুলি প্রবেশ করে বের না হওয়ায় শরীরের বাম পাশ অবশ হয়ে গেছে। চিকিৎসকরা জানান, মূলত শারীরিক কার্যক্ষমতা বজায় রাখার জন্যই অপারেশন করা হয়েছে।

হাসপাতালে হুজাইফার শারীরিক অবস্থার খবর শুনে বারবার জ্ঞান হারাচ্ছেন তার মা। পরিবারের সদস্যরা তার শারীরিক অবস্থার বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত রোববার (১২ জানুয়ারি) সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে হুজাইফা গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় আরও দুজন আহত হন।

মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত

এদিকে, হোয়াইক্যং সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক কেফায়েত উল্লা আহত হয়েছেন। বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টেকনাফ সীমান্তে গু’লিবর্ষণ: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, বাংলাদেশের গভীর উদ্বেগ।

আপডেট সময় : ০৯:৫৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬