ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

  • আপডেট সময় : ০৭:২০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ৫৮ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড শুমারির কাজে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ তুলে নিয়োগের ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। পরে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড শুমারির মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে যোগ্যতা ও মেধার পরিবর্তে অনিয়ম ও পক্ষপাতের আশ্রয় নেওয়া হয়েছে। এতে প্রকৃত যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন বলে তারা দাবি করেন।

বক্তারা আরও বলেন, সরকারি গুরুত্বপূর্ণ কর্মসূচির মাঠপর্যায়ের দায়িত্ব পালনের জন্য স্বচ্ছ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া প্রয়োজন। কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ ওঠায় পুরো প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই বিতর্কিত নিয়োগের ফলাফল বাতিল করে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনরায় নিয়োগ দেওয়ার দাবি জানান তারা।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নয়ন কবির নয়ন, মৎস্যজীবী দলের সভাপতি মাসুদ রানাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে বিএনপির নেতাকর্মীরা উপজেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি দেন। এতে নিয়োগ প্রক্রিয়ায় ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বিতর্কিত ফলাফল পুনর্বিবেচনা এবং স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় পুনরায় নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়।

তবে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও পক্ষপাতের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

আপডেট সময় : ০৭:২০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬