বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিএনপি
- আপডেট সময় : ০৯:০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০৫ বার পড়া হয়েছে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, জাতীয় সংসদ সদস্য নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক ম্যান্ডেট নির্বাচন কমিশনের রয়েছে। বর্তমানে স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংসদ সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনার পালন করতে পারেন। সেই অনুযায়ী আগামীকাল সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
সংস্কার পরিষদের শপথ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বিদ্যমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়ানোর এখতিয়ার সিইসির নেই। তবে বিষয়টি যদি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, প্রয়োজনীয় সংশোধন আনা হয় এবং কে শপথ পাঠ করাবেন তা নির্ধারিত হয়, তাহলে সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা এবং সংসদীয় ব্যবস্থাকে কার্যকর করতে সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকেই সব সিদ্ধান্ত নেওয়া উচিত। এতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে।










