ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

দেড় বছরে এক কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবে বিএনপি

  • আপডেট সময় : ০৯:৪৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৫৩ বার পড়া হয়েছে

দেড় বছরে এক কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবে বিএনপি

ঠাকুরগাঁও প্রতিনিধি :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেড় বছরের মধ্যেই দেশের এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা ও ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কর্মসংস্থান সৃষ্টি, দেশের উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণে বিএনপির ভিশন তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্বাচিত হলে দেশে কৃষিভিত্তিক শিল্প ও নতুন কলকারখানা গড়ে তোলা হবে। পাশাপাশি যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে বিশেষ কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, “বিএনপি সবসময় কাজ ও কর্মে বিশ্বাস করে, তাত্ত্বিক সমালোচনায় নয়। আজকাল এমন একটি দল রাজনীতিতে এসেছে, যাদের আগে কখনো দেখা যায়নি। রাজনীতি করবেন—এতে আপত্তি নেই, কিন্তু দয়া করে মানুষের সামনে মিথ্যা কথা বলবেন না।”

ধর্মীয় অনুভূতির অপব্যবহারের কড়া সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “একটি পক্ষ ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে। তারা মা-বোনদের ভুল বুঝিয়ে বলছে—দাঁড়িপাল্লায় ভোট দিলেই নাকি জান্নাত নিশ্চিত। কোনো প্রকৃত মুসলমান এটা বিশ্বাস করতে পারে না। জান্নাত পাওয়া বা না পাওয়া নির্ভর করে মানুষের আমল ও ভালো কাজের ওপর, কোনো নির্দিষ্ট মার্কায় ভোট দেওয়ার ওপর নয়।”

এ সময় তিনি চরমোনাই পীরের বক্তব্য উদ্ধৃত করে বলেন, “জামায়াতে ইসলামী কোনো প্রকৃত ইসলামী দল নয়।”

বিগত দিনের রাজনৈতিক নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে ১১৭টি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল এবং তাকে সাড়ে তিন বছর কারাভোগ করতে হয়েছে। তিনি বলেন, “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ১০ বছর জেল খাটতে হয়েছে। গত কয়েক বছরে আমাদের প্রায় ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।”

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। সেই লক্ষ্যেই আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব জানান, বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক নাগরিকের হাতে ফ্যামিলি কার্ড প্রদান, কৃষকদের জন্য বিশেষ কার্ড চালু, ন্যায্যমূল্যে সার-বীজ-তেল ও কৃষিপণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ এবং প্রান্তিক নারীদের এনজিও ঋণের কিস্তির দায়িত্ব সরকার নেবে।

পথসভা চলাকালে এক কিশোর তার জমানো টাকার একটি মাটির ব্যাংক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উপহার দেন, যা উপস্থিত জনতার মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

এ নির্বাচনি পথসভায় জেলা, উপজেলা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেড় বছরে এক কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবে বিএনপি

আপডেট সময় : ০৯:৪৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬