ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

এনসিটি ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি, স্থবির চট্টগ্রাম বন্দর

  • আপডেট সময় : ১১:২৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ১৫০ বার পড়া হয়েছে

এনসিটি ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি, স্থবির চট্টগ্রাম বন্দর

এনসিটি ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি, স্থবির চট্টগ্রাম বন্দর

চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতিতে কার্যত স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজে অংশ নেননি বন্দর কর্তৃপক্ষের কর্মচারী ও বেসরকারি শ্রমিকরা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী এ কর্মবিরতি বিকেল ৪টা পর্যন্ত চলবে।

এর ফলে জিসিবি টার্মিনাল, চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কার্যক্রম প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

তবে বন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে। বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন, সভা-মিছিল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া দ্রুত বিচার আইন ২০০২, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা-১৯৭৯ এবং চট্টগ্রাম বন্দর কর্মচারী চাকরি প্রবিধানমালা-১৯৯১ অনুযায়ী সুস্পষ্ট পেশাগত অসদাচরণ ও শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে, যা রাষ্ট্রীয় স্বার্থবিরোধী। এ কারণে অফিস চলাকালে আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার এ কর্মসূচির ডাক দেয় চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববারও ৮ ঘণ্টা প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে, কর্মবিরতির মধ্যেও এনসিটিতে বেসরকারি ডিপো থেকে আনা রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজে তোলার কার্যক্রম সীমিত পরিসরে চালু রয়েছে।

চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন জানান, কর্মসূচিতে বন্দর কর্মচারী ও শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। বিকেল চারটা পর্যন্ত এ কর্মবিরতি চলবে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এনসিটি ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি, স্থবির চট্টগ্রাম বন্দর

আপডেট সময় : ১১:২৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬