ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

কঠোর নিরাপত্তায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার মরদেহ, জানাজায় অংশ নিতে জনস্রোত।

  • আপডেট সময় : ০৬:৩১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / ১০০ বার পড়া হয়েছে

কঠোর নিরাপত্তা ও রাষ্ট্রীয় প্রোটোকলের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা ৪৮ মিনিটে লাল-সবুজ জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে করে তার মরদেহ সেখানে আনা হয়।

এর আগে বেলা ১১টার দিকে গুলশানে ছেলে তারেক রহমানের বাসা থেকে মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি যাত্রা শুরু করে। সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ গুলশানে নেওয়া হয়েছিল।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে শোকার্ত মানুষের ঢল নামে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ ও নেতাকর্মীরা শেষ বিদায় জানাতে সেখানে জড়ো হন। ভিড় সামাল দিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশপথ খুলে দেওয়া হয়েছে।

দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে সরকার আজ সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কঠোর নিরাপত্তায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার মরদেহ, জানাজায় অংশ নিতে জনস্রোত।

আপডেট সময় : ০৬:৩১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫