ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

বাবাকে নজরবন্দি, ভাইদের আটক—সৌদি রাজতন্ত্রে যেভাবে ক্ষমতাধর হলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান

  • আপডেট সময় : ০৫:১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ২২৬ বার পড়া হয়েছে

সৌদি রাজতন্ত্রে যেভাবে ক্ষমতাধর হলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান

বাবাকে নজরবন্দি, ভাইদের আটক—সৌদি রাজতন্ত্রে যেভাবে ক্ষমতাধর হলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) এখন কার্যত দেশটির সর্বময় ক্ষমতার অধিকারী। ২০১৫ সালে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে রাজনীতির মঞ্চে আবির্ভাব ঘটে তাঁর। এরপর ২০১৭ সালের ২১ জুন তিনি ক্রাউন প্রিন্স হন। কিন্তু এর আগে যুবরাজ ছিলেন মোহাম্মদ বিন নায়েফ। তাঁকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়েই সৌদি আরবে ক্ষমতার কেন্দ্রে আসেন বিন সালমান।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্রভাব খাটিয়ে ও ক্ষমতার কৌশল কাজে লাগিয়ে তিনি একে একে প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দেন। সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে গৃহবন্দি করে রাখা হয়। একইভাবে রাজপরিবারের প্রভাবশালী সদস্যদের অনেকে গ্রেপ্তার ও নজরবন্দি হন। এর মধ্য দিয়ে রাজতন্ত্রের প্রথাগত ভারসাম্য ভেঙে একক আধিপত্য প্রতিষ্ঠা করেন তিনি।

বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ‘দুর্নীতি বিরোধী অভিযান’-এর নামে শতাধিক রাজপুত্র, মন্ত্রী ও ব্যবসায়ীকে আটক করেন এমবিএস। রিয়াদের বিলাসবহুল রিট্‌জ-কার্লটন হোটেলকে পরিণত করা হয় অস্থায়ী কারাগারে। এ পদক্ষেপে ক্ষমতার সব নিয়ন্ত্রণ চলে আসে তাঁর হাতে।

পাশাপাশি ২০১৮ সালে সাংবাদিক জামাল খাশকজির হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচিত হন যুবরাজ। তবুও সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়ন, অর্থনৈতিক সংস্কার ও সামাজিক আধুনিকায়নের উদ্যোগের মাধ্যমে তিনি দেশের তরুণ প্রজন্মকে কাছে টেনে নিচ্ছেন।

পশ্চিমা গবেষক ডেভিড বি ওটাওয়ে ও বান হার্ভাডের লেখা বইসহ নানা বিশ্লেষণে বলা হয়েছে—মোহাম্মদ বিন সালমান সৌদি আরবে শুধু রাজনৈতিক আধিপত্যই কায়েম করেননি, বরং রাজতন্ত্রের ভবিষ্যৎ রূপও নির্ধারণ করছেন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাবাকে নজরবন্দি, ভাইদের আটক—সৌদি রাজতন্ত্রে যেভাবে ক্ষমতাধর হলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান

আপডেট সময় : ০৫:১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫