ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

পাবনায় দাদি ও নাতনির মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যা

  • আপডেট সময় : ০৫:৫৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৩৪ বার পড়া হয়েছে

পাবনায় দাদি ও নাতনির মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যা

পাবনা প্রতিনিধি | ২৮ ফেব্রুয়ারি ২০২৬:
পাবনার ঈশ্বরদী উপজেলায় পৃথক স্থান থেকে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া এলাকায় নিজ বাড়ির উঠান থেকে দাদির এবং পার্শ্ববর্তী একটি সরিষাক্ষেত থেকে নাতনির মরদেহ উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন— ভবানিপুর উত্তরপাড়ার বাসিন্দা সুফিয়া খাতুন (৬৫) ও তার নাতনি জামিলা আক্তার (১৫)। তারা দুজনেই একই বাড়িতে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরীর বাবা কর্মসূত্রে ঢাকায় অবস্থান করেন। শুক্রবার মধ্যরাতে ওই বাড়ি থেকে কান্নাকাটির শব্দ শোনা যায়। স্থানীয়রা ঘটনাস্থলে গেলেও কিছুক্ষণ পর শব্দ থেমে যাওয়ায় তারা ফিরে যান। পরে শনিবার সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় নাতনি জামিলাকে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করা হলে পার্শ্ববর্তী একটি সরিষাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, গভীর রাতে নাতনিকে তুলে নিতে বাধা দেওয়ায় দাদি সুফিয়া খাতুনকে হত্যা করা হয়। পরে কিশোরীকে অপহরণ করে পাশের মাঠে নিয়ে গিয়ে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, ঘটনাটি অত্যন্ত নৃশংস ও মর্মান্তিক। পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় গভীর শোক ও আতঙ্ক বিরাজ করছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাবনায় দাদি ও নাতনির মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যা

আপডেট সময় : ০৫:৫৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬