ঢাকা ০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

গাইবান্ধায় তাফসির মাহফিল চলাকালে ইসলামী বক্তার মৃত্যু

  • আপডেট সময় : ০১:৫৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ১৬৫ বার পড়া হয়েছে

গাইবান্ধায় তাফসির মাহফিলে বয়ানের সময় ইসলামী বক্তার আকস্মিক মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া গ্রামে আয়োজিত তাফসির মাহফিলে বয়ান চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন ইসলামী বক্তা ও শিক্ষক মাওলানা ফরিদুল ইসলাম (৩৫)। হাজারো মানুষের উপস্থিতিতে এ মৃত্যুর ঘটনা এলাকায় ব্যাপক শোকের সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানান, শনিবার (৬ ডিসেম্বর) রাতের আয়োজন ছিল চরবালুয়া জামে মসজিদের উদ্যোগে বিশেষ তাফসির মাহফিল। এতে তৃতীয় বক্তা হিসেবে মঞ্চে ওঠেন মাওলানা ফরিদুল ইসলাম। তিনি বক্তব্য শুরু করার কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান।
মাহফিলস্থলে উপস্থিত লোকজন দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে দুই দিন চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৮ ডিসেম্বর) ভোরে তিনি মারা যান।

স্বজনদের জানান, মৃত মাওলানা ফরিদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খামার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলে ধর্মীয় শিক্ষক ও স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় এবং নরম-স্বভাবের একজন শিক্ষক। ব্যক্তিজীবনে তিনি আড়াই বছর বয়সী একমাত্র সন্তানের জনক ছিলেন।

তার মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোক ছড়িয়ে পড়ে। সোমবার সকাল ১১টায় মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জানাজা এবং বিকেলে নিজ গ্রামের খামার গোবিন্দপুরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের পরিচালক মোত্তালিব হোসেন সরকার বলেন, “আমরা একজন সৎ, আন্তরিক ও নরম-স্বভাবের আলেমকে হারালাম। তার মৃত্যু আমাদের প্রতিষ্ঠানের জন্য অপূরণীয় ক্ষতি।”

তাঁর আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাইবান্ধায় তাফসির মাহফিল চলাকালে ইসলামী বক্তার মৃত্যু

আপডেট সময় : ০১:৫৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫