ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

সাদুল্লাপুরে তিন কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার।

  • আপডেট সময় : ০৪:৪৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / ২৩৭ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে তিন কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার।

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি :
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর গ্রামের জাতীয় মহাসড়কের ইউটার্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নিয়মিত গাড়ি তল্লাশির অংশ হিসেবে লালমনিরহাট থেকে রাজশাহীগামী ‘তাফসিয়া পরিবহন’ বাসে তল্লাশি চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল।

তল্লাশিকালে সন্দেহভাজন এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে লাল রঙের পলিথিনে মোড়ানো একটি স্কুল ব্যাগের ভেতর থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় উদ্ধারকৃত গাঁজাসহ ঘটনাস্থল থেকেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ইমরান হোসেন ওরফে বিশাল। তিনি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মাজদিয়া পুরাতন রেললাইন গ্রামের বাসিন্দা লোকমান মন্ডলের পুত্র। বর্তমানে তিনি নাটোর জেলার লালপুর উপজেলার শেখের চর ভাদুর বটতলা গ্রামে বসবাস করছেন বলে জানা গেছে।

এ ঘটনায় গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায় বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাদুল্লাপুরে তিন কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার।

আপডেট সময় : ০৪:৪৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫