ঢাকা ০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি উপাচার্য

  • আপডেট সময় : ০৯:০৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯৪ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর উপাচার্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর কাছে পদত্যাগপত্র জমা দেন। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোববার সকালে শিক্ষামন্ত্রীর দপ্তরে গিয়ে ড. নিয়াজ আহমদ খান আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও পদত্যাগপত্র গ্রহণের পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।

এর আগে এক সংবাদ সম্মেলনে উপাচার্য পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, ‘আপৎকালীন পরিস্থিতি অনেকটাই কাটিয়ে উঠেছে এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা সন্তোষজনক পর্যায়ে রয়েছে। তাই আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই।’

তিনি আরও বলেন, রাজনৈতিক সরকার যেন তাদের পছন্দমতো প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে পারে, সে সুযোগ সৃষ্টি করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, ড. নিয়াজ আহমদ খান দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ স্বাভাবিক করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন এবং চলমান সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি উপাচার্য

আপডেট সময় : ০৯:০৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬