ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

পাবনার ২টি আসনে নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

  • আপডেট সময় : ০২:৫৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / ১১৬ বার পড়া হয়েছে

পাবনার ২টি আসনে নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সীমানা জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত

আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে প্রজ্ঞাপন জারি ইসির

ডেস্ক রিপোর্ট :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত আইনি জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১০ জানুয়ারি) আসন দুটি স্থগিত করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালন-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সীমানা নির্ধারণ সংক্রান্ত একটি মামলা বিচারাধীন থাকায় জাতীয় সংসদের ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২ আসনের নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারক নম্বর-১৭,০০,০০০০,০৩৪,৩৬,০০৯,২৫-৩৬৭ অনুযায়ী জানা যায়, সীমানা নির্ধারণ সংক্রান্ত সিএমপি নং ১১০৫/২০২৫ মামলায় আপিল বিভাগ গত ৫ জানুয়ারি যে আদেশ দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, গত সোমবার আপিল বিভাগ পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল সংক্রান্ত নির্বাচন কমিশনের ২৪ ডিসেম্বর জারি করা সংশোধিত বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশ স্থগিত করেন। এই স্থগিতাদেশ লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের না করা পর্যন্ত বহাল থাকবে।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন গত বছরের ৪ সেপ্টেম্বর সংসদীয় আসন পুনর্বিন্যাস করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। ওই গেজেট অনুযায়ী সাঁথিয়া উপজেলার পুরো অংশ নিয়ে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে নিয়ে পাবনা-২ আসন নির্ধারণ করা হয়।

এই পুনর্বিন্যাসের বৈধতা চ্যালেঞ্জ করে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ হাইকোর্টে পৃথক রিট আবেদন দায়ের করেন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাবনার ২টি আসনে নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আপডেট সময় : ০২:৫৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬