ঢাকা ০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

গণমাধ্যমকর্মীদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের আবেগঘন মতবিনিময় সভা

  • আপডেট সময় : ০৫:৫১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ৩২১ বার পড়া হয়েছে

গণমাধ্যমকর্মীদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের আবেগঘন মতবিনিময় সভা
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সদ্য বদলি হওয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম–কে ঘিরে অনুষ্ঠিত হলো একটি আবেগঘন মতবিনিময় সভা।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন এই অনাড়ম্বর কিন্তু আন্তরিকতা–ভরা অনুষ্ঠানে।

সভা শুরুর পর থেকেই পুরো পরিবেশে ছিলো এক ধরনের আবেগ, ভালোবাসা আর বিদায়ের মিশ্র অনুভূতি। স্বল্প সময়ের কর্মজীবন হলেও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন পাওয়া যায় মতবিনিময়ের প্রতিটি মুহূর্তে।

উপজেলার দায়িত্বে থাকা অবস্থায় গণমাধ্যমের সহযোগিতা নিয়ে কথা বলতে গিয়ে ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম আবেগাপ্লুত কণ্ঠে বলেন—
“চাকুরি জীবনে আপনাদের সঙ্গে খুব কম সময় কাজ করার সুযোগ পেয়েছি, কিন্তু আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাকে সবসময় সাহস জুগিয়েছে। অনেক চ্যালেঞ্জের কাজ ছিল, কিন্তু আপনারা পাশে দাঁড়ানোয় কখনোই ভেঙে পড়িনি। সাদুল্লাপুরের মানুষ সহজ–সরল ও শ্রদ্ধাশীল—তাই এই উপজেলা আমাকে সবসময়ই টেনে রাখবে। বদলির কারণে যেতে হচ্ছে, কিন্তু মন থেকে কখনোই সাদুল্লাপুরকে ভুলতে পারবো না।”

তিনি আরও বলেন,
“যেখানেই থাকি, সাদুল্লাপুরের উন্নয়নে আমার চেষ্টা থাকবে। কোনো সহযোগিতা প্রয়োজন হলে জানাবেন—সাধ্যমত সহযোগিতা করতে আমি সবসময় প্রস্তুত।”

সদ্য বিদায়ী থানার অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার–ও একই অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন,
“স্বল্প সময়ে আমরা যে আন্তরিকতা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করেছি—তা স্মরণীয় হয়ে থাকবে।”

সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা দুই কর্মকর্তার আন্তরিকতা, সৎ মনোভাব, কর্মদক্ষতা ও মানবিক আচরণের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা ব্যবস্থা উন্নয়নে তাঁদের ভূমিকা সাদুল্লাপুরের মানুষ দীর্ঘদিন মনে রাখবে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম গত ১৯ ফেব্রুয়ারি সাদুল্লাপুরে ইউএনও হিসেবে যোগদান করেন। অল্প সময়ে তিনি জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হন।

সভা শেষে এক হৃদয়ছোঁয়া বিদায়ের আবহে সকলেই তাঁর কর্মজীবনের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সফলতা কামনা করেন।
এ-সময় উপস্থিত ছিলেন, সহকারী ভুমি কমিশনার (এসিল্যান্ড) জসিম উদ্দীন, রিপোর্টার্স ক্লাব সাদুল্লাপুর, সাদুল্লাপুর প্রেসক্লাব, প্রেসক্লাব সাদুল্লাপুরের সভাপতি সাধারণ সম্পাদক, সহ সদস্যবৃন্দ।

সাদুল্লাপুরবাসীর হৃদয়ে এক অনুকরণীয় স্মৃতি রেখে গেলেন কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গণমাধ্যমকর্মীদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের আবেগঘন মতবিনিময় সভা

আপডেট সময় : ০৫:৫১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫