ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

সাদুল্লাপুরে নবাগত ইউএনও মাহমুদুল হাসানের সঙ্গে মতবিনিময় সভা।

  • আপডেট সময় : ০৯:২৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / ৯৩ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে নবাগত ইউএনও মাহমুদুল হাসানের সঙ্গে মতবিনিময় সভা।

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি :
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাহমুদুল হাসান। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ২০২৫ইং সকালে তিনি গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসকের নিকট আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

দায়িত্ব গ্রহণের পর একই দিন বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে নবাগত ইউএনও’র সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজনদের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীনুর মন্ডলসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা। এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।

সভায় বক্তব্যে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, সাদুল্লাপুর উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মান উন্নয়নে সকলের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি জনবান্ধব প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত অতিথিরা নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে তাঁর সফলতা কামনা করেন এবং উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাদুল্লাপুরে নবাগত ইউএনও মাহমুদুল হাসানের সঙ্গে মতবিনিময় সভা।

আপডেট সময় : ০৯:২৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫