সরকারি দায়িত্ব পালনকালে সড়ক দু*র্ঘটনায় সেনাসদস্য নি*হত, শোক প্রকাশ
- আপডেট সময় : ০৪:২২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৩৫ বার পড়া হয়েছে

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ (বুধবার):
সরকারি কর্তব্য পালন শেষে ফেরার পথে ময়মনসিংহের ফুলপুরে এক মর্মান্তিক সড়ক দু*র্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য সার্জেন্ট শেখ রেজাউল কবীর এবং একটি বাসের চালক আব্দুল বাসেত নি*হত হয়েছেন।
আজ বুধবার সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে এ দু*র্ঘটনা ঘটে। নি*হত সেনাসদস্য সার্জেন্ট শেখ রেজাউল কবীর নির্বাচনী দায়িত্ব পালন শেষে নিজ কর্মস্থলে ফেরার পথে ছিলেন বলে জানা গেছে। দু*র্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নি*হতদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানানো হয়েছে এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দু*র্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে বলে জানা গেছে।










