নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন ফাতেমাতুজ্জোহরা জেমি
- আপডেট সময় : ০৬:২৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ৭৯ বার পড়া হয়েছে

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোছা. ফাতেমাতুজ্জোহরা জেমি।
বুধবার (২৯ জুলাই) উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভায় বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ১২ জুলাই নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহজাহান মেম্বার, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি শাহিন, সদস্য ও ইউপি সদস্য সুরঞ্জিত সরকার ভুটান, বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ আলী, শিক্ষক প্রতিনিধি লায়লা বেগম, অবসরপ্রাপ্ত সদস্য বদিয়াজ্জামান, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি পরিতোষ চন্দ্র, স্থানীয় শিক্ষানুরাগী ময়নুল মিয়া, সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হাসানুল হুদা রাশেদ এবং অভিভাবক সদস্য হারুনসহ অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি মোছা. ফাতেমাতুজ্জোহরা জেমি দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হাসানুল হুদা রাশেদের সহধর্মিণী।
সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এদিকে, ফাতেমাতুজ্জোহরা জেমি সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের অভিভাবক, স্থানীয় শিক্ষানুরাগী ও সুধীজনরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।










