সাদুল্লাপুরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৪০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ৩৫১ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
সাদুল্লাপুর প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মানসম্মত সার ও বীজের প্রাপ্যতা নিশ্চিত করা, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জানানো হয়, উপজেলার প্রতিটি ইউনিয়নে ৩ জন করে ডিলার দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপুর্ব ভট্টাচার্য বলেন,
“পূর্বে যে ডিলারগণকে নিয়োগ দেওয়া হয়েছে, তারাই নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করবেন। নতুন কোনো তালিকা বা পরিবর্তন আনার সিদ্ধান্ত বর্তমানে নেই।”
তিনি আরও বলেন, কৃষকদের কাছে সঠিক সময়ে ন্যায্য মূল্যে সার–বীজ পৌঁছে দেওয়া ডিলারদের দায়িত্ব, আর এতে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শহিদুল হক, প্রেস ক্লাব সভাপতি তাজুল ইসলাম রেজা,বিএফএর প্রতিনিধি শহিদুল ইসলাম বাবলা বনগ্রাম ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, ইদিলপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর প্রমূখ।









