ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

ধাপেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল পঞ্চম শ্রেণির ছাত্র জিহাদের

  • আপডেট সময় : ০২:৪৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / ৯৫ বার পড়া হয়েছে

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ বাবু (১২) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) সকালে উপজেলার হিংগারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ বাবু ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয় ও প্রতিবেশী সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে একটি চার্জারচালিত অটোরিকশা (অটোভ্যান) বিদ্যুতায়িত অবস্থায় ছিল। অসাবধানতাবশত জিহাদ বাবু অটোভ্যানটিতে বসতে গেলে বিদ্যুতের সংস্পর্শে আসে। এতে সে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও শেষ পর্যন্ত তার জীবন রক্ষা করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ছোট্ট জিহাদের এমন করুণ মৃত্যুতে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।”

এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মতিউর রহমান জানান, এ ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়দের দাবি, বৈদ্যুতিক সংযোগ ও চার্জারচালিত যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধাপেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল পঞ্চম শ্রেণির ছাত্র জিহাদের

আপডেট সময় : ০২:৪৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬