ঢাকা ০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

সাদুল্লাপুরে নয়টি পূজামণ্ডপে গাইবান্ধা জেলা বিএনপি সভাপতির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান

  • আপডেট সময় : ০৫:৩৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / ২২৮ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে নয়টি পূজামণ্ডপে গাইবান্ধা জেলা বিএনপি সভাপতির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান

সাদুল্লাপুরে নয়টি পূজামণ্ডপে গাইবান্ধা জেলা বিএনপি সভাপতির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ ময়নুল হাসান সাদিকের পক্ষ থেকে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নয়টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) রাতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে এসব পূজামণ্ডপে উপহার সামগ্রী পৌঁছে দেন। এ সময় তাঁরা সভাপতি ডাঃ ময়নুল হাসান সাদিকের পক্ষ থেকে দুর্গাপূজার শুভেচ্ছাও জানান।

নেতৃবৃন্দ বলেন, “অধ্যাপক ডাঃ ময়নুল হাসান সাদিক আমাদের উপজেলার কৃতী সন্তান। তিনি জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী। যদি দলীয় মনোনয়ন পান, তবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি নির্বাচিত হয়ে অবহেলিত সাদুল্লাপুরের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।”

তাঁরা আরও বলেন, “সব ভেদাভেদ ভুলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সাদুল্লাপুরবাসী যদি ধানের শীষ প্রতীকে ভোট দেন, তবে অধ্যাপক ডাঃ ময়নুল হাসান সাদিককে বিপুল ভোটে বিজয়ী করা সম্ভব। উন্নয়নের মূল চালিকা শক্তি হবে তাঁর এলাকাপ্রেম ও দায়বদ্ধতা।”

অনুষ্ঠানে ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন চেয়ারম্যানসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাদুল্লাপুরে নয়টি পূজামণ্ডপে গাইবান্ধা জেলা বিএনপি সভাপতির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান

আপডেট সময় : ০৫:৩৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫