ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

গোবিন্দগঞ্জে শোলাগাড়ী ঈদগাহ্ আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Md Khirul Basar
  • আপডেট সময় : ০৫:০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি,

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নে শোলাগাড়ী ঈদগাহ্ আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় অত্র মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সামাজিক সচেতনতার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব। পাশাপাশি শিক্ষার্থীদের ইন্টারনেটের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। স্মার্টফোন ব্যবহার করে অনলাইন ক্যাসিনো কিংবা জুয়ার সাথে কোনোভাবে সম্পৃক্ত হওয়া যাবে না। এতে করে শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে এবং তার পরিবার ধ্বংস হয়ে যাবে। আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী শিশু-কিশোরদের টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী সকল শিশু-কিশোররা বিনামূল্যে টিকা পাবে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীদের নিজ দায়িত্বে টাইফয়েডের টিকা নেওয়ার আহবান জানান।

মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মোজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম মামুনুর রশিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জাতীয় সাংবাদিক সংস্থা ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মির্জা শওকত জামান, মীর কাসেম মাস্টার, সাবেক শিক্ষক হাফিজার মাস্টার, সাবেক প্রকৌশলী আলহাজ্ব আনোয়ার হোসেন প্রমুখ। এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটি, মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিকতা চর্চা ও মাদ্রাসার সুনাম অক্ষুণ্ণ রাখতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গোবিন্দগঞ্জে শোলাগাড়ী ঈদগাহ্ আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫