ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

বগুড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে হাফেজ সাইফুল ইসলাম নিহত

  • আপডেট সময় : ০৬:২১:৪২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / ১২১ বার পড়া হয়েছে

বগুড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে হাফেজ সাইফুল ইসলাম নিহত

বগুড়া প্রতিনিধি:
বগুড়া শহরের খান্দার এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে হাফেজ মাও. সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যবসায়ী ও ধর্মীয় ব্যক্তিত্ব নিহত হয়েছেন। এ ঘটনায় মোহাম্মদ আলী নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে খান্দার এলাকায় সাইফুল ইসলামের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একদল সন্ত্রাসী হঠাৎ করে তার দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় দোকানে উপস্থিত মোহাম্মদ আলী বাধা দিতে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়।

পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে সাইফুল ইসলামের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। অ্যাম্বুলেন্সযোগে ঢাকার উদ্দেশে রওনা হলে রাত পৌনে ৮টার দিকে টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় পৌঁছালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নিহত হাফেজ মাও. সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে বগুড়া শহরের ঠনঠনিয়া-খান্দার এলাকায় বসবাস করছিলেন। তবে তার গ্রামের বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বলে জানা গেছে। তিনি স্থানীয়ভাবে একজন পরিচিত ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন এবং বগুড়া শহর জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে হাফেজ সাইফুল ইসলাম নিহত

আপডেট সময় : ০৬:২১:৪২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬